রিলায়েন্সে ৭৫২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি

৮ জুন, ২০২০ ০২:৪৮  
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, কোম্পানিটির ডিজিটাল ইউনিট জিও প্লাটফর্মের এক দশমিক ১৬ শতাংশ শেয়ার কিনতে কোম্পানিটিতে ৭৫২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এআইডিএ)। খবর রয়টার্স। এই বিনিয়োগ রিলায়েন্সে টেলিকম ইউনিট জিও ইনফোকম এবং এর মিউজিক ও ভিডিও স্ট্রিমিং অ্যাপসে বিনিয়োগ হবে। নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেয়া ফাইলিংয়ে এই তথ্য জানানো হয়েছে। রিলায়েন্সের মালিক ও ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি গত সাত সপ্তাহের মধ্যে জিও প্লাটফর্মটির ২১ শতাংশের অধিক শেয়ার ফেসবুকসহ বিভিন্ন বিনিয়োগকারীর কাছে বিক্রি করেছেন। এর মাধ্যমে প্রায় ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছেন তিনি। ডিবিটেক/বিএমটি